1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

কচুয়ায় তালাবদ্ধ দোকানে আগুন, প্রাণ গেল শ্রমিকের

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তালাবদ্ধ দোকানে থাকা শ্রমিক আক্তার হোসেন (২৮) এর মৃত্যু ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েগেছে।
বুধবার (১৮ মার্চ) ভোরে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষিত হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
নিহত শ্রমিক আক্তার হোসেনের বাড়ি পাশবর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তিনি ওই বাজারের শাহ আলমের অটোরিকশার গ্যারেজের কর্মাচারী এবং রাতে জুয়েল রানার অটো পার্টসের দোকানে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয়রা জানান, আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় তারা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে-ইউসুফ আলীর স্যানেটারি দোকান, নূর মোহাম্মদের ফার্নিচার ও জুয়েল রানার অটো পার্টসের দোকান। এছাড়াও আনোয়ার হোসেন, ইসরাফিল মিয়া ও মোহাম্মদ নুরুল আলমের দোকানের আংশিক পুড়ে যায়।
বাজারের লোকজন জানায়, প্রতিদিনের মতো সেদিন রাতেও নিহত আক্তার জুয়েল রানার অটো পার্টসের দোকানে ঘুমিয়ে ছিলেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। পরে ভস্মীভূত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা। অনেকেই জীবনের সঞ্চয় হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।
বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি হোসেন ইমাম মুন্সী বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। দ্রুত সরকারি সহযোগিতা কামনা করছি।
শাহরাস্তি ফয়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু হাসান খান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত করলে আগুনের প্রকৃত কারণ জানাযাবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় এবং মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
# কচুয়া প্রতিনিধি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট