1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

দৈনিক আদি বাংলা পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক আদি বাংলা পত্রিকার উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ চাঁদপুরের ফয়সাল মার্কেটের ৩য় তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক মোঃ এমরান হোসেন রাজনের সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক মোঃ ইসমাইলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা মোঃ মারুফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ শাহাবুদ্দিন খান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, উপদেষ্টা আবুল খায়ের, সহ-সম্পাদক মোঃ জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ৭১ টেলিভিনের জেলা প্রতিনিধি মোঃ আল আমিন, সাপ্তাহিক ধনাগােদা বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল জাহান শাওলিন, দৈনিক আদি বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী, স্টাফ রিপোর্টার ওমর শরীফ, শাহরাস্তি প্রতিনিধি মোঃ আবু মুসা আল শিহাব, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি দীপু সরকারসহ আরও অনেকে।
বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে সকল অতিথি একসঙ্গে ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট