1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর লঞ্চঘাটে বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগ চালকদের বিরুদ্ধে কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, আগুনে পুড়েছে অধিকাংশ চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও  সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা  রায়হানের দুটি কিডনিই ছিদ্র চিকিৎসা করাতে আর্থিক সহায়তা প্রয়োজন চাঁদপুরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের মৃত্যুতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের শোক প্রকাশ শাহরাস্তিতে বাড়তি দামে অকটেন বিক্রি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক আর বেঁচে নেই লটারি নয়, মেধা বা ভর্তি পরীক্ষা হোক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির মূল হাতিয়ার

রায়হানের দুটি কিডনিই ছিদ্র চিকিৎসা করাতে আর্থিক সহায়তা প্রয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

১২ বছরের শিশু রায়হান ভূঁইয়ার জীবন বাঁচাতে মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তার হতদরিদ্র পরিবার। রায়হানের দু’টি কিডনিই ছিদ্র। চাঁদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে সাময়িক চিকিৎসা করানো শেষে এখন শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে। শিশু রায়হানের পরিবার জানিয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছে। চিকিৎসক তার কিডনির বায়োপসি করাতে বললেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডস্থ শিলন্দীয়ার (সরকারি শিশু পরিবার জামে মসজিদের উল্টো পাশে)-এর বাসিন্দা শিশু রায়হান বাবুরহাট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মোশারফ ভূঁইয়া পেশায় অটো চালক। তিনিও কিডনি রোগী। মোশারফ ভূঁইয়ার ২ ছেলের মধ্যে রায়হান ২য়। বড় ছেলেও প্রতিবন্ধী।

শিশুটির পরিবার জানায়, “আমাদের  সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। সামান্যতম সাহায্যও আমাদের জন্য অনেক বড় নেয়ামত হতে পারে। সহযোগিতা পাঠানোর জন্য তার মায়ের সাথে যোগাযোগ করুন (নগদ নম্বর) 01843547978 মানবিক সহায়তার মাধ্যমে একটি শিশুর জীবন রক্ষা করা সম্ভব—এমনটাই আশা করছেন তার স্বজনরা।

# স্টাফ রিপোর্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট