1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবে না। পাম্প ছাড়া খোলা তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। যারা অবৈধভাবে বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, অসাধু ও দুষ্কৃতিকারীরা অনেক সময় খোলা তেল ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। তাই এ বিষয়ে কঠোর নজরদারি বাড়াতে হবে। তেলের ওপর সরকার ভর্তুকি প্রদান করে থাকে, ফলে এর সঠিক ব্যবহার ও সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা তেল সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং যেকোনো অনিয়ম দেখলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার আরও বলেন, লাইসেন্স ছাড়া পেট্রোল-অকটেন বিক্রি করা যাবে না এবং পাম্পগুলোতে তেলের মজুদ স্বাভাবিক রাখতে হবে। তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা টাস্কফোর্স নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। অধিক মুনাফার জন্য তেলের কৃত্রিম সংকট তৈরি করলে পাম্প মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল নিয়ে একশ্রেণীর মানুষ সারাদেশে মব সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। চাঁদপুরে এই ধরনের মব সৃষ্টিকারী আইনের দিক থেকে কোন ছাড় পাবে না। তেল বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,
পেট্রোল পাম্প মালিক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্পব সরকার।
এ সময় সভায় চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, পেট্রোল পাম্প মালিক, তেল ব্যবমায়ী, পদ্ধা অয়েল ও যমুনা অয়েল কোম্পানির প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন।
# নিজস্ব প্রতিবেদক
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট