1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে জে এস কনজিউমার এন্ড নিউট্রিকেয়ার লিমিটেডের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ফরিদগঞ্জে গাঁজার গাছসহ যুবক আটক, ইউটিব দেখে করতেন চাষ শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণে অভিযুক্ত আসামী পিতা গ্রেপ্তার আজ চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা  হাইমচরে চাচা-চাচিকে কুপিয়ে জখমের অভিযোগ হাজীগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা দিবস ড়পালিত হাইমচরে চাচা-চাচিকে কুপিয়ে জখমের অভিযোগ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শাহরাস্তিতে রাজনৈতিক দলের অনুপস্থিতি

ফরিদগঞ্জে গাঁজার গাছসহ যুবক আটক, ইউটিব দেখে করতেন চাষ

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

.চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান। আটক বিল্লাল হোসেন (৪০) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

এই বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদকৃত অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের ফসলি জমির প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এই গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) চাঁদপুর আদালতে তাকে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট