1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অন্তঃসত্ত্বা কাল চাঁদপুরে আসছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার. – বিচারক মোঃ আব্দুল হান্নান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম চাঁদপুরে চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হাইমচর প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন চাঁদপুরে এক কলেজের ১১ শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ চাঁদপুরের অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সংকট চাঁদপুরে জে এস কনজিউমার এন্ড নিউট্রিকেয়ার লিমিটেডের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

কাল চাঁদপুরে আসছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সংক্ষিপ্ত সফরে আজ চাঁদপুরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেন।
জানা গেছে, কাল বুধবার সকাল ৯টায় তিনি জেলা পরিষদ কার্যালয়ের অপরদিকে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এরপর সকাল ১০টায় তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষ অবহিতকরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
এছাড়াও বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
সকল কর্মসূচি শেষে দুপুর ১২টায় জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে চাঁদপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট