1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হাইমচর প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন চাঁদপুরে এক কলেজের ১১ শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ চাঁদপুরের অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সংকট চাঁদপুরে জে এস কনজিউমার এন্ড নিউট্রিকেয়ার লিমিটেডের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ফরিদগঞ্জে গাঁজার গাছসহ যুবক আটক, ইউটিব দেখে করতেন চাষ শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণে অভিযুক্ত আসামী পিতা গ্রেপ্তার আজ চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা 

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে উঠে অসতর্ক অবস্থায় পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উত্তর-পশ্চিম ছোটসুন্দর গ্রামের পাটওয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক।
পেশায় দিনমজুর। কৃষি ও মাঝে মাঝে গাছ কাটার কাজ করতেন।

মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রফিক পাটোয়ারী কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজ করেন। এদিন তিনি শ্রমিক হিসাবে গাছ কাটতে যান বেপারী বাড়ির সেলিম বেপারী বাড়িতে। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট