
দিপু সরকার ঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ২নং ওয়ার্ডের গাবুয়া গ্রামে ঈদের ছুটিতে দেশে এসে মিথ্যা মামলা দিয়ে ওমান প্রবাসী রেভিডেন্সযোদ্ধা রাসেল হাজী ও ছাত্রদল নেতা মালেক পাটোয়ারীকে জোর পূর্বক ঘরে আটক রেখে। পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের বকাউল বাড়ীর আওয়ামীলীগ নেতা শরীফ বকাউল গং এর বিরুদ্ধে ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় গত ৩১ মে রাতে নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মালেক পাটোয়ারী কল দিয়ে রাসেল হাজীকে ডেকে এনে এলাকার একটি মেয়ে সক্রান্ত সালসী বৈঠকে যান। সালিশী চলাকালিন সময়ের কথা কাটাকাটির এক পর্যায়ে মালেক পাটোয়ারী ও রাসেল হাজীকে একটি ঘরে আটক করে রাখে বকাউল বাড়ীর লোকজন ।
রাসেল হাজী ও মালেক পাটোয়ারীকে আটক রাখার খবরটি ছড়িয়ে পরলে হাজী বাড়ীর লোকজন তাকে উদ্ধার করতে এলে বকাউল বাড়ীর লোকজনদের সাথে তর্কে জড়িয়ে পড়ে । এবং উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে ।
এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় । পরে আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মকর্তার চিকিৎসক তাদেরকে চিকিৎসা দেন । এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে ।
এলাকার একাধিক ব্যক্তিরা জানেন রাসেল হাজী প্রবাসে থাকে ঈদের ছুটিতে দেশে এসেছে তাকে ফোন করে ডেকে এনেছে মালেক পাটোয়ারী । মালেক তাকে ডেকে না আনলে হয়তো এমন ঘটনা ঘটতোনা । অতছ মালেক কে থানা থেকে ছেড়ে দেওয়া হলো । আর রাসেল হাজীকে বিনা অপরাধী মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলো । তারা আরো বলেন রাসেল হাজী বিএনপির কর্মী হওয়া সত্ত্বেও দলীয় কিছু নেতার সহযোগিতায় আওয়ামীলীগ নেতা শরীফ বকাউল গং এর মিথ্যা মামলায় রাসেল হাজী এখন জেল হাজতে । তাই প্রশাসনের কাছে সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এ বিষয়ে হাজী বাড়ীর সোহাগ বলেন গত কাল রাতে সালিশী বৈঠকে উভয় পক্ষের সাথে কথা কাটাকাটি হয় । পরে জানতে পারি
রাসেল ও মালেককে আটক করে রেখেছে। আ মরা তাদেরকে মারধর করিনি । তারা উল্টে আমাদের লোকজনকে মারধর করেছে । রাসেল হাজীতো মারামারির সময় ঘরে আটক ছিল । বিনা কারনে তাকে আসামী করা হয়েছে । আমরা অবিলম্বে রাসেল হাজীর নিঃশর্ত মুক্তি চাই ।
এ বিষয়ে মোতালেব বকাউল বলেন
মসজিদে নামাজ পড়া নিয়ে তাদের সাথে প্রায় ১০ মাস আগে ঝগড়া হয়েছিল আমাদের । ওই ঘটনায় আদালতে মামলা এখনো চলমান রয়েছে । পূর্ব শত্রুতার জের ধরে তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে ।
এই ঘটনার শরিফ বকাউল বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ করা হয়েছে ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।