1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীসহ ৬ আসামী গ্রেফতার মতলব দক্ষিণে ইয়াবা মামলায় ১জন  ও অন্যান্য মামলা সহ আটক ৫ প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন শাহরাস্তিতে দুই প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর আত্মহনন মাদক সম্রাট সবুজের শাস্তির দাবিতে শাহরাস্তিতে বিক্ষোভ ও মানববন্ধন শাহরাস্তিতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে উন্নয়ন কাজ দুর্ভোগে এলাকাবাসী শাহরাস্তিতে প্রতিবেশীর হামলা ও প্রাণনাশের হুমকিতে থানায় লিখিত অভিযোগ ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু হাইমচর পশুর হাটে গরু বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা না পাওয়ার অভিযগ।

শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীসহ ৬ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে পুলিশের  অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামী ও বিভিন্ন মামলার আসামীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একজন জিআর পরোয়ানাভুক্ত আসামী, একজন মাদক ব্যবসায়ী, তিনজন নিয়মিত মামলার আসামী এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার একজন আসামী। এসময় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-০৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামী জয়নাল আবেদীন সাগর (২২)কে গ্রেফতার করা হয়। একই দিনে চুরি মামলার তদন্তে মোর্শেদ আলম নাহিদ (২৪) ও আব্দুল কাদের (২০)কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান (৩০)কে আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলার আরেক আসামী আঃ রহিম সুজন (৩৭)কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট