1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহমাহমুদপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল গাজী ইয়াবাসহ গ্রেপ্তার শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে দুই প্রবাসী ভাইয়ের বিরোধ, ন্যায়বিচার চান বড় ভাই মতলব দক্ষিণে মাদকসহ ২ ব্যবসায়ী আটক, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৩ মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলে আটক ফরিদগঞ্জ মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন মতলব দক্ষিণে গাবুয়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে প্রবাসীকে হয়রানীর চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীসহ ৬ আসামী গ্রেফতার মতলব দক্ষিণে ইয়াবা মামলায় ১জন  ও অন্যান্য মামলা সহ আটক ৫ প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন শাহরাস্তিতে দুই প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ

মতলব দক্ষিণে মাদকসহ ২ ব্যবসায়ী আটক, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দিপু সরকার, মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১,২৪০ টাকা উদ্ধারসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ১০ মিনিটে মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস এলাকায় মমতাজ কোল্ড স্টোরেজের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে খোরশেদ আলম এরশাদ (৩৬) ও মো. আল-আমিন (২৪) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১,২৪০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে একই দিনে এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মধ্য দিঘলদী এলাকায় পৃথক গ্রেফতারি অভিযান চালিয়ে সিআর-১৭১/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহাগ (৩২)-কে গ্রেফতার করেন। পরে তাকেও আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট