1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা চাঁদপুরে কিশোর গ্যাং সদস্য সহ আটক ২৭ ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও, দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার, তাতেও অনিয়মের অভিযোগ চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মতলবের লেজাকান্দি গ্রামে চাচাতো বোনকে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন ড: জালাল উদ্দিন মতলব দক্ষিণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন ইউএনও শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার

চাঁদপুরে কিশোর গ্যাং সদস্য সহ আটক ২৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ সদস্যকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেয়া হবে। অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট