1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মতলবের লেজাকান্দি গ্রামে চাচাতো বোনকে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন ড: জালাল উদ্দিন মতলব দক্ষিণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন ইউএনও শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার শাহমাহমুদপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল গাজী ইয়াবাসহ গ্রেপ্তার শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে দুই প্রবাসী ভাইয়ের বিরোধ, ন্যায়বিচার চান বড় ভাই মতলব দক্ষিণে মাদকসহ ২ ব্যবসায়ী আটক, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৩ মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলে আটক

শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
Oplus_131072

শঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার
চাঁদপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রবিউল ইসলাম রবি’কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
শনিবার (১৩ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এম. ইসমাইল পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রবিউল ইসলাম রবি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে চাঁদপুর জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মো. রবিউল ইসলাম রবি গ্রেপ্তার হন। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করে। তবে গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট