1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জে প্রেসক্লাব কার্যালয় থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর শাহরাস্তিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত হুমায়ুন কবির গ্রেপ্তার, ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা মতলব দক্ষিণ উপজেলায় ৫৪ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা চাঁদপুরে কিশোর গ্যাং সদস্য সহ আটক ২৭ ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও, দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার, তাতেও অনিয়মের অভিযোগ চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মতলবের লেজাকান্দি গ্রামে চাচাতো বোনকে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

শাহরাস্তিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত হুমায়ুন কবির গ্রেপ্তার, ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ভুক্তভোগী শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

​গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫৫)। তিনি ভুক্তভোগী শিশুর একই বাড়ির বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় শিশুটি ৬ মাসের অন্তঃসত্ত্বা।

​এই ঘটনা জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট