1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে যুক্ত হয় চাঁদপুর জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহরের বিপণীবাগ, পুরানবাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হতে পারে এমন স্থান পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার এর সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সম্পাদক মোহাম্মদ হোসেন।

পরিচ্ছন্নতা অভিযানে চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, বিএনসিসি, স্কাউট এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সম্মিলিতভাবে তারা শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ বলে গুরুত্ব দেওয়া হয়। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

চাঁদপুরে জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের চিত্র ফুটে ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট