1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
শাহরাস্তি প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে থাকা এবং অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে কর্মসূচির প্রথম সেশনের কার্যক্রম শুরু হয়। এর উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল।

প্রথম দিনের কার্যক্রমে ২০ জন রোগীর অস্ত্রোপচার কার্যক্রম শুরু হওয়ার কথা জানানো হয়। অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের (এফসিপিএস ও এমএস) নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করছেন। হাসপাতালটির চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি এককালীন কোনো চিকিৎসা ক্যাম্প নয়; বরং দেশের যেকোনো প্রান্ত থেকে আসা ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম। প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচারের আয়োজন করা হবে। এতে রোগীদের অস্ত্রোপচার, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে অবস্থান এবং অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

ডা. আরিফ উল হাসান বলেন, দেশের যেকোনো স্থান থেকে আসা রোগীরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দিতে গিয়ে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক রোগীর দেখা পাওয়া যায়। আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসুবিধার সীমাবদ্ধতার কারণে তাঁদের অনেকেই প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেন না। এসব রোগীর চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডা. আরিফ উল হাসান এর আগেও বিভিন্ন জটিল অস্ত্রোপচারের কারণে আলোচনায় আসেন। ২০২৬ সালের এপ্রিলে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার এবং একই বছরের জুনে আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন তিনি। সর্বশেষ ৭ আগস্ট ২০২৬ তারিখে শাহরাস্তির একই হাসপাতালে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়। ওই নারীর পেটে এটি ছিল পঞ্চম অস্ত্রোপচার।

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় আসেন তিনি।

শাহরাস্তিতে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য নিয়মিত ও বিনামূল্যের এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট