1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয়ে এক মাসে সেবা নিলেন আট শতাধিক রোগী

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয়ে এক মাসে সেবা নিলেন আট শতাধিক রোগী

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়ে ভালোভাবে চলছে চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয়। চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরানবাজার বাকালী পট্টিতে অবস্থিত প্রায় ১২০ বছরের পুরোনো এই চিকিৎসালয়ে পুনরায় চালুর প্রথম মাসে আট শতাধিক রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁদের প্রায় ৮০ শতাংশ নারী। সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, কোমরব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর উপস্থিতি সবচেয়ে বেশি।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হস্তক্ষেপে চিকিৎসালয়টি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। পরে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ জরাজীর্ণ ভবন সংস্কার, পুনর্নির্মাণ ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসালয়ে গিয়ে দেখা যায়, পাঁচ টাকার টিকিট কেটে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সহকারী বিপ্লব রায় ও শাহাদাত হোসেন রোগীদের নাম-ঠিকানা নিবন্ধন, টিকিট দেওয়া এবং ওষুধ বিতরণের কাজ করছিলেন।

স্বাস্থ্য সহকারী বিপ্লব রায় জানান, সেপ্টেম্বর ২০২৬ মাসে এখানে আট শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী এবং বাকি ২০ শতাংশ পুরুষ ও শিশু।

দীর্ঘদিনের কোমরব্যথায় আক্রান্ত ৫৫ বছর বয়সী আছিয়া বেগম ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা ৬০ বছর বয়সী আব্দুর রহিম চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চিকিৎসালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তানজিম হোসেন জানান, এখানে মূলত প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের মধ্যে কোমরব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেশি। পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় প্রয়োজন অনুযায়ী রোগীদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁরা আবার এই চিকিৎসালয় থেকে চিকিৎসা ও ওষুধ নিতে পারেন। তবে কিছু জটিল রোগের ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে তা কিনতে হয়।

তিনি আরও জানান, পৌর প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি রোগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জটিল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ায় পুরানবাজারের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট