1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটি ফুলের শুভেচ্ছা জানান ওসিকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন –  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা থামছে না মা ইলিশ ধরা, এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব হাত ধোয়া দিবসে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী একত্রিত হয়েছেন। এসময় তাদের নিয়মিত হাত ধোয়া এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করালেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হওয়া শিক্ষার্থীদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট এডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, তোমরা যখনই তোমাদের আশপাশে ময়লা আবর্জনা, টিস্যু, প্লাস্টিক বর্জ্য দেখবে তখনই তা পরিষ্কার করবে। এই বিষয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর সব সময় তোমরা তোমাদের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর।
এসময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আইনুন নাহার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উভয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধোয়ার কৌশল উপস্থাপন করেন।
ক্লিন চাঁদপুর নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার এবং যেকোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি সরকারের জাতীয় কর্মসূচি সফল করতে নানাভাবে সহায়তা করছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট