1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিনিধি: রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ও আগে থেকে সচেতন হওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সিভিল সার্জন (পিপি) ডা. এম জি ফারুক ভূঁইয়া, পিএইচএফ।

সম্প্রতি চাঁদপুর রোটারী ক্লাবের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত ক্লাবের ২৭২৭তম নিয়মিত সাপ্তাহিক সভায় সংক্রামক রোগ প্রতিরোধ ও হৃদরোগ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

২০২৬-২০২৭ রোটারী বর্ষের ১৪তম এ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট পলাশ মজুমদার পিএইচএফ। অনুষ্ঠান পরিচালনা ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাবিবুর রহমান পাটোয়ারী পিএইচএফ।

রোগ প্রতিরোধে সচেতনতার পরামর্শ

ডা. এম জি ফারুক ভূঁইয়া সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগের ঝুঁকি এবং প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা ও পুরোনো টায়ার নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন, যাতে মশার প্রজননস্থল তৈরি না হয়। জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজে নিজে ওষুধ না খাওয়ার কথাও বলেন তিনি।

শিশুদের হামসহ টিকাদানযোগ্য রোগ থেকে সুরক্ষায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানান এই চিকিৎসক।

হৃদরোগের ঝুঁকি কমাতে করণীয়

হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন ডা. ফারুক ভূঁইয়া।

বুকে ব্যথা বা চাপ, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম কিংবা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট