1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেছেন, সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার আহ্বান জানান তানভীর হোসেন। একই সঙ্গে মাদক, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামিম আহমদ এবং বাংলা অনুবাদ পাঠ করেন মাওলানা জুবায়ের আহমদ। পরে মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন ছড়াশিল্পী মিনারা আজমী।

মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক সাংবাদিক আনহার সমশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি নাদিমুল হক।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবেশ সংরক্ষণ, নিরাপদ প্রাণিজ খাদ্য, কৃষি, সামাজিক সুরক্ষা, জনস্বাস্থ্য, অপতথ্য প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে বক্তব্য দেন। তাঁরা সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য দেওয়ার স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সভা শেষে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ৩৫ জন ছানি পড়া রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট