1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

সোলার প্যানেলের ২০ লাখ টাকা বরাদ্দের তালিকা থেকে বাদ ফরিদগঞ্জ পৌরসভা

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
সোলার প্যানেলের ২০ লাখ টাকা বরাদ্দের তালিকা থেকে বাদ ফরিদগঞ্জ পৌরসভা

দীর্ঘ ২১ বছরেও নিজস্ব স্থায়ী ভবন তৈরি না হওয়ায় সরকারের ২০ লাখ টাকার বিশেষ উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে ফরিদগঞ্জ পৌরসভা। নিজস্ব ছাদভিত্তিক অবকাঠামো না থাকায় স্থানীয় সরকার বিভাগ ঘোষিত সোলার প্যানেল স্থাপনের তালিকা থেকেও বাদ পড়েছে পৌরসভাটি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটের ‘পৌরসভা উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় সোলার প্যানেল স্থাপনের জন্য অর্থ অবমুক্ত করেছে। দেশের ২৯৩টি পৌরসভার মধ্যে ৫১টি পৌরসভা ৩০ লাখ টাকা করে এবং ভবনসমৃদ্ধ অন্য পৌরসভাগুলো ২০ লাখ টাকা করে পাচ্ছে। তবে নিজস্ব ভবন না থাকায় ফরিদগঞ্জ পৌরসভা এ বরাদ্দ পায়নি।

অর্থ বিভাগের ২০০০ সালের ৩০ আগস্টের স্মারক বিধিমালা অনুযায়ী, বিশেষ বরাদ্দের অর্থে পৌর ভবন, অডিটরিয়াম, ডাকবাংলো, হাটবাজার ও মার্কেটে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর ২০২৬ উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত সরকারি মঞ্জুরি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার বরাবর পাঠানো হয়।

ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক মেহেদী হাসান মানিকের ভাষ্য, নিজস্ব ভবন না থাকাই বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ। তিনি বলেন, নিজস্ব ভবন থাকা পৌরসভাগুলো এ বরাদ্দ পেয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০০৫ সালে ফরিদগঞ্জ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে এটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হলেও প্রতিষ্ঠার ২১ বছরে নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ বা ক্রয় করা সম্ভব হয়নি। পৌরসভা প্রতিষ্ঠার আগে এলাকাটি ১৩ নম্বর ফরিদগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল। ডাকবাংলোর কাছে ইউনিয়ন পরিষদের প্রায় ৪ শতাংশ জমি রয়েছে।

বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি ভবনে ফরিদগঞ্জ পৌরসভার দাপ্তরিক কার্যক্রম চলছে। দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণ না হওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে সাবেক মেয়র ও প্রশাসকদের ভূমিকা নিয়ে পৌরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট