1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলার ধানুয়া আল জামিয়াতুল আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা ৫, ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিটি গ্রুপ থেকে যোগ্যতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন বলেন, পবিত্র কুরআনের হিফজ সংরক্ষণ, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এর মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন হিফজের প্রতি আগ্রহ বাড়বে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু হানিফ। তিনি বলেন, শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা ও হিফজের প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবী হাফেজদের উৎসাহিত করাই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য অনুযায়ী, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ দেয়।

অনুষ্ঠানে সংগঠনটির ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবু বকর, সহসভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান কাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বহা খান, অর্থ সম্পাদক মুফতি নজরুল ইসলাম জিহাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দিক ও দপ্তর সম্পাদক মাওলানা আকরাম হুসাইনসহ স্থানীয় আলেম, শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন মাদরাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট