
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাসান মাসুম বলেছেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।
অনিক হাসান মাসুম বলেন, ৫ আগস্টের আগে দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা মাঠে ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি নিজেও একাধিক মামলার শিকার হয়েছেন বলে জানান। এরপরও দল ছাড়েননি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জীবনের যৌবনের অর্ধেক সময় দলের পেছনে ব্যয় করেছেন। তার দাবি, ৫ আগস্টের আগে যারা দল করতে ভয় পেতেন, তাদের অনেকেই এখন নিজেদের বড় নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তার মতে, দলের সুদিনের পাশাপাশি দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করা প্রয়োজন।
অনিক হাসান মাসুম আরও বলেন, দলের সামনে আবার কঠিন সময় এলে দীর্ঘদিন মাঠে থাকা নেতাকর্মীরাই মাঠে থাকবেন। আর সুবিধার সময়ে দলে আসা অনেকে তখন সরে যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। দলের দুঃসময়ে পাশে থাকা ব্যক্তিদের মূল্যায়নের জন্য তিনি আহ্বান জানান।
অনিক হাসান মাসুম দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।