1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক শামসুল ইসলাম রনি। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম ভূঁইয়া।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে উপজেলার ১৩টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে ছিল বন্ধু ফাউন্ডেশন (আলোনিয়া), স্বপ্নছায়া সামাজিক সংস্থা (কালিরবাজার), মৃধা ফাউন্ডেশন (দুর্গাপুর), গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব, আলোর কাফেলা (চরমুগুয়া), গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ, প্রজ্জ্বলন (ফরিদগঞ্জ), সেবা ফাউন্ডেশন, আল-ইহসান ফাউন্ডেশন (চরমান্দারী), চরমান্দারী যুব সংঘ এবং ইফদাতুল উম্মাহ ফাউন্ডেশন।

বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্বও তুলে ধরা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচিটি আয়োজন করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট