1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু মতলবের আশ্রয় প্রকল্পের ঘরে গরু-ছাগল পালন, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে সেরার স্বীকৃতি পেলেন আবু বকর সিদ্দিক মানিক কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে  ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিষ্ণুদীতে জমি মাপার বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপনে চাঁদপুরে সর্বদলীয় মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপনে চাঁদপুরে সর্বদলীয় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিকে সামনে রেখে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে চাঁদপুরে গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বদলীয় ঐক্যের অনন্য দৃষ্টান্ত। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে একটি সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসভবন ‘মুনিরা ভবন’-এ সভাটি অনুষ্ঠিত হয়। তাঁর আমন্ত্রণে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এতে অংশ নেন।

সভায় জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, গণফোরাম, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ও ছারছিনাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বাংলাদেশ আবহমানকালের সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীরা যেন ভয়হীন, নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাই প্রস্তুত। পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনে তিনি সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা জানান, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা মণ্ডপে বিশৃঙ্খলা রোধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি এলাকায় বিভিন্ন দলের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন বলেও তারা জানান।

রাজনৈতিক সচেতন মহলের মতে, এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিকের পাশে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া।

জাতীয় নির্বাচনের পর চাঁদপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ব্যতীত প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এটিই প্রথম সর্বদলীয় বৈঠক বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট