1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

পুরাণবাজারের শতবর্ষী পৌর দাতব্য চিকিৎসালয় ফের চালু হচ্ছে আজ

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
পুরাণবাজারের শতবর্ষী পৌর দাতব্য চিকিৎসালয় ফের চালু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: শত বছরের ঐতিহ্য ও সেবার অনন্য ঠিকানা চাঁদপুর শহরের ‘পুরাণবাজার পৌর দাতব্য চিকিৎসালয়’ নতুন রূপে আবার চালু হতে যাচ্ছে আজ। আধুনিকায়ন, প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণ শেষে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় চিকিৎসালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসালয়টির উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।

চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।

১৯২০ সালে প্রতিষ্ঠিত চিকিৎসালয়টি দীর্ঘদিন বন্ধ ছিল। চাঁদপুর পৌরসভার বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজারসহ আশপাশের এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিতে এটি পুনরায় চালু করা হচ্ছে। পৌরসভা নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দিতে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দিয়েছে। নিয়মিত মেডিকেল অফিসার হিসেবে সেবা দেবেন ডা. তানজিল হোসেন (এমবিবিএস, সিসিডি, পিজিটি-কার্ডিওলজি)।

মাত্র ৫ টাকার টিকিটে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পাওয়া যাবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। প্রতি রোববার শিশুদের জন্য রুটিন ইপিআই টিকাদান কর্মসূচি থাকবে।

প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসাসেবা চালু থাকবে।

সেবাগ্রহীতাকে চাঁদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। চিকিৎসাসেবা নিতে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিক সনদ অথবা টিকা কার্ডের যেকোনো একটি প্রামাণিক দলিল হিসেবে সঙ্গে আনতে হবে।

শতবর্ষী চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ার খবরে পুরাণবাজার এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট