
স্টাফ রিপোর্টার : মানবিক সেবার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ৪ নং ওয়ার্ডের মরহুম হেকিম সফিউল্লাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিবেন ৬ নং মৈশাদী ইউনিয়নের সন্তান ডাঃ মোঃ ওমর ফারুক খান। তিনি সাধারণ মানুষের চিকিৎসাসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদানে অংশ নেবেন।
চিকিৎসাসেবার পাশাপাশি মানুষের কল্যাণে ডাঃ মোঃ ওমর ফারুক খানের আন্তরিক অংশগ্রহণ স্থানীয়ভাবে প্রশংসিত। এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো এবং সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করছে প্রত্যাশা সামাজিক ও মানবিক সংগঠন।