1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গুপ্টি পশ্চিমে অভিযান

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গুপ্টি পশ্চিমে অভিযান

প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও এর আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের চারপাশ, সামনের অংশসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানকালে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এমএ কুদ্দুস রোকন বলেন, কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু অভিযান পরিচালনা নয়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। নিজেদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যেও কাজ করা হচ্ছে। পরিষদ প্রাঙ্গণ ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

এ সময় স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট