1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু মতলবের আশ্রয় প্রকল্পের ঘরে গরু-ছাগল পালন, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে সেরার স্বীকৃতি পেলেন আবু বকর সিদ্দিক মানিক কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে  ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিষ্ণুদীতে জমি মাপার বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু

নিজস্ব প্রতিনিধি: ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের পরিচালক, ক্রীড়ানুরাগী সাদ্দাম হোসেন মিঠু। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উপজেলা পর্যায়ে শাহরাস্তি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে ক্রীড়াঙ্গনে অবদান রাখেন সাদ্দাম হোসেন মিঠু। তাঁর প্রতিষ্ঠিত একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার ঢাকার বিভিন্ন স্বনামধন্য ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন।

মিঠুর সার্বিক পরিচালনায় আয়োজিত ‘শাহরাস্তি প্রিমিয়ার লিগ’ আঞ্চলিক ক্রীড়াঙ্গনে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিযোগিতায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন এবং সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি টুর্নামেন্টের আকর্ষণ বাড়ায়।

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ হিসেবে খেলাধুলা ও ক্রিকেটকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন এই সংগঠক। তাঁর এই অর্জনে শাহরাস্তির ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট