1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অস্ত্রোপচার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
শাহরাস্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় রোগীদের অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে থাকা-খাওয়া এবং অস্ত্রোপচার-পরবর্তী ‘স্পিচ থেরাপি’ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম সেশনে ২০ জন রোগীর অস্ত্রোপচার শুরু হয়েছে। এফসিপিএস ও এমএস ডিগ্রিধারী অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারগুলো পরিচালনা করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক বা এককালীন মেডিকেল ক্যাম্প নয়। সারা দেশ থেকে আসা ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের জন্য নিয়মিতভাবে এ সেবা চালু থাকবে। প্রতি তিন মাস পরপর, অথবা কোনো সেশনে ১০ জন রোগী নিবন্ধিত হলেই অস্ত্রোপচারের আয়োজন করা হবে।

উদ্যোক্তা ডা. আরিফ উল হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দিতে গিয়ে তিনি জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক শিশু ও মানুষকে দেখেছেন। আর্থিক অসচ্ছলতা ও তথ্যের অভাবে অনেকে চিকিৎসা নিতে পারেন না বলে জানান তিনি। এসব রোগীর চিকিৎসার সুযোগ সৃষ্টি এবং শিশুদের মুখে স্বাভাবিক হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা করছেন, শাহরাস্তিতে শুরু হওয়া এই স্থায়ী ও দাতব্য উদ্যোগের মাধ্যমে বিশেষ করে দরিদ্র পরিবারের জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুরা উপকৃত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট