1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু মতলবের আশ্রয় প্রকল্পের ঘরে গরু-ছাগল পালন, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে সেরার স্বীকৃতি পেলেন আবু বকর সিদ্দিক মানিক কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে  ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিষ্ণুদীতে জমি মাপার বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ‘ শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ এ স্লোগানকে ধারণ করে চাঁদপুরে যাত্রা শুরু করা প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কবি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণিকে সভাপতি, কবি আইরিন সুলতানা লিমাকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান স্বপনকে পুনরায় প্রধান পরিচালক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের চাঁদ টাওয়ারে পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মেয়াদ পূর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। পাঠাগার পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদসহ ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহসভাপতি হয়েছেন কামরুন্নাহার বিউটি, ফেরারী প্রিন্স ও জয়ন্তী ভৌমিক। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন বেলাল শেখ, রাসেল ইব্রাহীম, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, আলম বেপারী ও নাজমুল ইসলাম সজীব।

উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মির্জা জাকির, মুহাম্মদ মাসুদ আলম, মাহমুদা খানম, আয়েশা আক্তার রুপা, দিলীপ ঘোষ ও দুখাই মুহাম্মাদ।

২০২৫ সালে প্রতিষ্ঠিত প্যাপিরাস পাঠাগার ইতোমধ্যে যুবসমাজকে বইমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, সাহিত্য আড্ডা, কবি-সাহিত্যিকদের স্মরণ, পুরস্কার বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, প্যাপিরাস বইয়ের প্রাচীন নিদর্শন বা প্রাথমিক রূপ। প্রাচীনকালে লেখার উপযোগী মাধ্যম হিসেবে প্যাপিরাস ব্যবহৃত হতো। সাইপেরাস প্রজাতির একধরনের জলজ উদ্ভিদের শাঁস থেকে এটি তৈরি করা হতো। প্রাচীন মিসরীয় সভ্যতায় নীল নদের তীরে জন্মানো নলখাগড়াজাতীয় উদ্ভিদ প্রক্রিয়াজাত করে লেখার উপযোগী করা হতো। বইয়ের এই প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠাগারের নাম রাখা হয়েছে প্যাপিরাস।

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা বলেন, খ্রিষ্টপূর্ব প্রায় ১৫০০ সাল থেকে মিসরীয়রা প্যাপিরাস উদ্ভিদের বাকল লেখার উপকরণ হিসেবে ব্যবহার করতে শুরু করে। পরবর্তী সময়ে এতে ছবিও আঁকা হতো। ঐতিহাসিক এই নিদর্শনকে স্মরণীয় করে রাখতেই পাঠাগারের এমন নামকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “এখানে এসে বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ে যদি সমাজের একজন মানুষও আলোকিত হন, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”

নতুন কমিটির মাধ্যমে পাঠাগারের সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট