1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। শনিবার (১৭ অক্টোবর) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি খতিয়ে দেখেন। নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং নানা বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

জেলা পুলিশ জানায়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে তারা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, সবার সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট