1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

শাহমাহমুদপুরে পরিত্যক্ত বসতঘর আগুনে পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রাসেল গাজী: আগুনের ভয়াবহতায় মুহূর্তেই পুড়ে ছাই একটি পরিত্যক্ত বসতঘর। ভস্মীভূত হয়েছে বক্স খাট, দুটি সোফা সেটসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরে শ্রমিকদল নেতা মো. শাহজাহান গাজীর বসতঘরে এ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘরের মালিক। তবে আগুনের সূত্রপাত নিয়ে এখনো কাটেনি রহস্য।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরটিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগুনে পুরো ঘরটি পুড়ে যায়।

ঘরের মালিক মো. শাহজাহান গাজী জানান, পরিত্যক্ত ঘরটিতে একটি বক্স খাট, দুটি সোফা সেটসহ লক্ষাধিক টাকার বেশি মূল্যের বিভিন্ন মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। এ সময় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী , ৭ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইউসুফ মিজি, ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট