1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

দোয়া ও সমর্থন চেয়ে চান্দ্রা ইউনিয়নে ইউসুফ গাজীর মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
দোয়া ও সমর্থন চেয়ে চান্দ্রা ইউনিয়নে ইউসুফ গাজীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইউসুফ গাজীর পক্ষে দোয়া ও সমর্থন চেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে চান্দ্রা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণের আয়োজনে স্থানীয় গাজী স্কুলসংলগ্ন মাঠে সভাটি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব মো. ইউসুফ গাজী।

চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। বক্তব্য দেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ওলামা দলের সহ-সভাপতি আলহাজ্ব কারী হারুনুর রশিদ, সমাজসেবক মো. আকবর হোসেন, আব্দুর রশিদ মাস্টার, সাদ্দাম হোসেন ও সুলতান মাঝি।

ইউসুফ গাজী বলেন, জনপ্রতিনিধি না হয়েও তিনি প্রায় ৩৫ বছর ধরে জনগণের সেবা করে আসছেন। তাঁর দাবি, পশ্চিম বাখরপুর এলাকার প্রতিটি ঘরে ২০০৪ সালে তাঁর উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিভিন্ন রাস্তাঘাট ও ছোট কালভার্ট নির্মাণেও তাঁর অবদান রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শে বিশ্বাসী। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক দলীয়ভাবে সমর্থন করলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ইচ্ছা তাঁর নেই বলে জানান।

ইউসুফ গাজী আরও বলেন, আগে চেয়ারম্যান নির্বাচন করার ইচ্ছা না থাকলেও সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের সাধারণ মানুষ তাঁকে বারবার প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। তাঁদের অনুরোধেই প্রথমবারের মতো তিনি এ ধরনের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট