1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে চাঁদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন হাওলাদার। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি চাঁদপুর শহরের বাবুরহাট ও মঠখোলা এলাকার পাঁচটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে মোশারফ হোসাইন হাওলাদার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে চাঁদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চান।

তিনি আরও বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেলে শহরকে নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবেন এবং পৌরবাসীর শাসক নয়, সেবক হিসেবে পাশে থাকতে চান।

তরুণদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ চাঁদপুর গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার দায়িত্ব সবার। তাঁর মতে, শারদীয় দুর্গোৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা জোরদার করে।

পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন

পরিদর্শনের শুরুতে তিনি বাবুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডে স্বর্গীয় রমেশ চন্দ্র দে বাড়ির ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপে যান। সেখানে পূজা উদযাপন কমিটির সভাপতি জওহর লাল আচার্য ও সাধারণ সম্পাদক যুবরাজ দাস তাঁকে স্বাগত জানান।

পরে একই ওয়ার্ডের শেষ সীমানা এলাকার স্বর্গীয় সুরেন্দ্র দাসের বাড়ির পূজামণ্ডপে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পৌর শহরের সীমানাসংলগ্ন এলাকাগুলোতেও সমানভাবে উন্নয়নের কথা জানান।

এরপর তিনি বাবুরহাটের স্বর্গীয় নান্টুদের বাড়ি ও স্বর্গীয় কুলদা প্রসাদের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সর্বশেষ ১৩ নম্বর ওয়ার্ডের মঠখোলা শিববাড়ি ঠাকুরবাড়ির পূজামণ্ডপে গিয়ে আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন দে, তপন চন্দ্র পাল, মোজাম্মেল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুর রহমান, বিএনপি নেতা মোস্তফা পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট