1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ১ম সহ-সভাপতি ও মতলব আল-রশিদ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ক্লাবের সহ-সভাপতি আশরাফুর রহমান বাবুকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে মতলব আল-রশিদ ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সলিমুল্লাহ সেলিম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ এমদাদ হোসেন খান, এবং মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (ভিপি)।
এছাড়াও অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণসহ আল-রশিদ ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানান এবং আগামী দিনে যুবদল তথা সাধারণ মানুষের কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট