1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  সাইরেন এর ঈদ উপহার বিতরণ  অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী তারুণ্যের অগ্রদূতের ‘ভালোবাসার উপঢৌকন’ বিতরণ  চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এনসিপির মূখ্য সমন্বয়ক  নাসির উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা কোন নেতা কর্মী কোথাও গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না  – শেখ ফরিদ আহমেদ মানিক কচুয়ায় তালাবদ্ধ দোকানে আগুন, প্রাণ গেল শ্রমিকের দৈনিক আদি বাংলা পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ জসিম উদ্দিন শেখ চাঁদপুর লঞ্চঘাটে বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগ চালকদের বিরুদ্ধে কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, আগুনে পুড়েছে অধিকাংশ

চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এনসিপির মূখ্য সমন্বয়ক  নাসির উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে বুধবার (১৮ মার্চ) প্রেস ক্লাব মিলনায়তনে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।  তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)
চাঁদপুর সদর উপজেলার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আসলে প্রেস ক্লাব পরিদর্শন কালে তাকে তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।
আলোচনা সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ এম এ লতিফের পরিচালনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে  বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, চাঁদপুর  প্রেসক্লাব চাঁদপুর বাসির জন্য অনেক ভূমিকা পালন করছে। যেটার মধ্য দিয়ে আমরা সুন্দর একটি চাঁদপুর উপহার পাব। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব। সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ইতিমধ্যে জানতে পেরেছি চাঁদপুরের সকল সাংবাদিক প্রেস ক্লাবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করছে। যা চাঁদপুরে উন্নয়নে একটি মাইল ফলক।
তিনি আরো বলেন, আজকে আমাকে সম্মানিত  করার জন্য, ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা দেওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব বর্তমান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফসহ বর্তমান কমিটির নেতৃত্বে আগামীর সুন্দর চাঁদপুর গঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ মাহবুব আলম, চাঁদপুর সদর উপজেলার সমন্বয়ক তামিম খানসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক, এনসিপি ও ছাত্র শক্তির নেতৃবৃন্দ।
পরে তিনি চাঁদপুর প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে  জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)
চাঁদপুর সদর উপজেলার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।  রাতে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে তারাবির নামাজ আদায় করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট