1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে দ্বিতীয় জানাজা শেষে সাবেক এমপি জিএম ফজলুল হকের দাফন ছিন্নমূল মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন তারেক রহমান চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  সাইরেন এর ঈদ উপহার বিতরণ  অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী তারুণ্যের অগ্রদূতের ‘ভালোবাসার উপঢৌকন’ বিতরণ  চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এনসিপির মূখ্য সমন্বয়ক  নাসির উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা কোন নেতা কর্মী কোথাও গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না  – শেখ ফরিদ আহমেদ মানিক কচুয়ায় তালাবদ্ধ দোকানে আগুন, প্রাণ গেল শ্রমিকের দৈনিক আদি বাংলা পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ জসিম উদ্দিন শেখ

চাঁদপুরে দ্বিতীয় জানাজা শেষে সাবেক এমপি জিএম ফজলুল হকের দাফন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা জিএম ফজলুল হকের দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী এবং দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

নামাজে জানাজায় ইমামতি করেন বাবুরহাট জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ফারুক আহমেদ।

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রকৌশলী মমিনুল হক এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, এম এ হান্নান এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু।

বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনে অবদান এবং কাজের প্রশংসা করেন। পাশাপাশি রুহের মাগফেরাত কামনা করেন।

নামাজে জানাজা পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান। পরে বাবুরহাট বাজারস্থ মরহুমের বাড়ি হক মহল মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক এই এমপি ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে চিকিৎসা নেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট