1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ফরিদগঞ্জে বিয়ের দাবিতে অনশনকারী নারীর ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ ফরিদগঞ্জে সহপাঠীর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, অভিযুক্ত আটক প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পিতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি ফরিদগঞ্জে শারিরিক প্রতিবন্ধী ৬ ভাইবোন পেলো নতুন ঘর ফরিদগঞ্জে সিজারিয়ান প্রসূতির মৃত্যু দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে জাতীয় সংসদে যেতে চান – জেসমিনা খানম গণভোট না মানা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় : এমপি কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ফরিদগঞ্জে শারিরিক প্রতিবন্ধী ৬ ভাইবোন পেলো নতুন ঘর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
ভাঙ্গাচুরা কুড়ে ঘরে মা ও ছয় শারিরিক প্রতিবন্ধী ভাইবোন একসঙ্গে বাস করেন। তাদের করুণ কাহিনীর সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এগিয়ে আসেন চাঁদপুর জেলা প্রশাসন। গত বৃহষ্পতিবার ৭ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অর্থায়নে ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় তিন রুম, বিশিষ্ট টিনসেড পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকর। এই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ভ‚মি দাতা পরিবারের সদস্য বিল্লাল হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে ভবনের ইট গেঁেথ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের জামা কাপড় ও চিনি সেমাই তুলে দেন।
এর আগে জেলা প্রশাসক ফািরদগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডেও আজিম বাড়িতে এসে শারিরিক প্রতিবন্ধী এই পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের প্রতিবন্ধী হওয়ার কাহিনী ও জীবন মান সর্ম্পকে জানেন।
পরে তিনি গণমাধ্যমকে বলেন, সমাজের আয়না গণমাধ্যম। তার আরেকটি বড়ো উদহারণ সৃষ্টি হয়েছে ফরিদগঞ্জে। বিভিন্ন টিভি ও সংবাদপত্রে ছয় প্রতিবন্ধী ভাইবোনের করুণ কাহিনী উঠে আসার পরই আমাদের নজরে আসে। শুধু আমরা নই, সমাজের যারা বিত্তশালী রয়েছেন তাদেরও উচিত সরকারের পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসা। আমরাও এখানেই থেমে থাকবো না ফরিদগঞ্জসহ পুরো জেলায় যেখানেই প্রতিবন্ধীসহ অসহায় লোকজন রয়েছেন সেখানে ছুটে যাবো।
উল্লেখ্য.  ফরিদগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আজিম বাড়ির বাসিন্দা মনুহর ও ফুল বানু দম্পত্তির ৭ সন্তানসহ বর্তমানে ৮ সদস্যের পরিবারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে শুধু বড় মেয়ে সুস্থ্ আছেন। বাকি সন্তানরা সবাই শারীরিক প্রতিবন্ধী। তাদের শরীরে নানা রোগ বাসা বাঁধলেও অর্থাভাবে হচ্ছেনা চিকিৎসা, অনাহারে কাটছে জীবন। থাকার নেই ভালো বাসস্থানের ব্যবস্থা। তাই পুরো পরিবারের জীবন যাপন হয়ে উঠেছে দুর্বিষহ। ছোট্ট একটি কুঁড়ে ঘরেই তাদের জীবন ধারণ চলছে। গাদাগাদি করে তারা থাকছেন। শারীরিক প্রতিবন্ধীরা হলেন- মনুহর ও ফুল বানু দম্পত্তির ছেলে নুরুল ইসলাম (৪৩), তাজুল ইসলাম (৪১), জাহাঙ্গীর হোসেন (৩৭), বিল্লাল হোসেন (৩৬), মো. আবদুর রব (৩৪), রেহানা বেগম (২৫)। সুস্থ স্বাভাবিকভাবে জন্ম হলেও ৬ থেকে ৭ বছর বয়সে সবাই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এর মধ্য দিয়ে প্রতিবন্ধী জীবনে প্রবেশ করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট