1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ফরিদগঞ্জে বিয়ের দাবিতে অনশনকারী নারীর ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ ফরিদগঞ্জে সহপাঠীর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, অভিযুক্ত আটক প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পিতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি ফরিদগঞ্জে শারিরিক প্রতিবন্ধী ৬ ভাইবোন পেলো নতুন ঘর ফরিদগঞ্জে সিজারিয়ান প্রসূতির মৃত্যু দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে জাতীয় সংসদে যেতে চান – জেসমিনা খানম গণভোট না মানা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় : এমপি কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ফরিদগঞ্জে সহপাঠীর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, অভিযুক্ত আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রী সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সহপাঠীকে আটক করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। রোববার (২২ মার্চ ২০২৬) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলা দায়ের পূর্বক অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানতে সোমবার (২৩ মার্চ ২০২৬) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রোববার সকালে সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার রক্তক্ষরণ শুরু হয়। পরে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত তুহিন হোসেন ওরফে সালমান গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী। সে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট