
আবু মুছা আল শিহাব: শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলাম আজ বিকেল ৫ টা ১০ মিনিটের সময় ঢাকায় অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৭৭ বছর। জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানা গেছে, রবিবার শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর পশ্চিম পাড়া তার গ্ৰামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। সাবেক সিনিয়র শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।