1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

জাতীয় পর্যায়ে সামিরার জয়জয়কার, জেলা প্রশাসকের শুভেচ্ছায় নতুন স্বপ্নের পথে

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধি: জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনকারী চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সামিরা সম্প্রতি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। এর আগে তিনি একই প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।

এ ছাড়া মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় স্থান অর্জন করেন সামিরা। দুই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অর্জিত পুরস্কার তিনি যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সামিরার অসাধারণ সাফল্যের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর এমন জাতীয় অর্জন শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, এটি চাঁদপুর জেলার জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

জেলা প্রশাসক সামিরার মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষা, সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সামিরা জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক ও সামিরা স্মৃতিচিহ্ন হিসেবে আলোকচিত্রে অংশ নেন।

সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা। তাঁর বাবা জি এম শাহজাহান আহমেদ এবং মা মোসা. মোবাশ্বেরা আক্তার। জাতীয় শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষণ, বাংলা রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও জাতীয় শিশু পুরস্কারসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি।

সামিরার ধারাবাহিক জাতীয় সাফল্য এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পাওয়া এই স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর এ অর্জন চাঁদপুরের অন্যান্য শিক্ষার্থীদেরও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট