1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

শাহরাস্তি উপজেলা আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রুমী ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি ॥ রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয় তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান।

গ্রেপ্তার ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওমর ফারুক বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করিয়ে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবেও তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।

পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপিতে দেখা যায়, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক রুমী ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছে জেনেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট