1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তোমরাই চাঁদপুরের মেরুদণ্ড। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু জিপিএ-৫ অর্জন নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায় গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, শিক্ষার্থীরা দেশ পরিবর্তনের অংশীদার হবে এবং সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখবে। চাঁদপুরকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। ভূমিদখলদারদেরও চাঁদপুরে কোনো জায়গা হবে না।

তিনি জানান, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৭৩ জন এবং হাইমচর উপজেলার ৬ জনসহ মোট ৭৯ জনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসান, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের আলমগীর হোসেন বাহার ও চান্দ্রা বাজার নূরিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম মোস্তফা হামিদী। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বাদল বণিক।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন রূপা রানী দাস, সাবিহা আহমেদ, রিফা রাফিয়া লাবণ্য, মো. জাহিদুল ইসলাম নিহাল ও জাহিদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাজমুল আহসান এবং গীতা পাঠ করেন প্রাপ্তি সাহা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট