1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

মৈশাদীতে চেয়ারম্যান পদে নতুন আলোচনায় সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম মুরাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান (মুরাদ)। তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচনে দেখতে চান ইউনিয়নবাসীর একটি অংশ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

শিক্ষকতা পেশায় নিয়োজিত মো. জহিরুল ইসলাম খান মুরাদকে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি হিসেবে দেখতে চান তাঁর সমর্থকেরা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে মৈশাদী ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন তিনি। উন্নয়ন, সেবা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে মৈশাদী ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তাঁর সমর্থকেরা।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান (মুরাদ)-কে ঘিরেও তৈরি হয়েছে নির্বাচনী আগ্রহ ও প্রত্যাশা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট