1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী কবির মিয়াজী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা কবির মিয়াজী। ছাত্রদল থেকে শুরু করে যুবদলের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও দলের প্রতি তাঁর সম্পৃক্ততা অব্যাহত রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার এলাকার মানুষের পাশে থেকে জনসেবা করতে চান তিনি।

কবির মিয়াজী চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমুরুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম জালাল মিয়াজী এবং মাতার নাম রেণু বেগম। তিনি এসএসসি পাস। তাঁর জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৭৫ সালে।

তাঁর দেওয়া রাজনৈতিক জীবনবৃত্তান্ত অনুযায়ী, তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। পরবর্তী সময়ে ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি চাঁদপুর সদর উপজেলা যুবদলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে কবির মিয়াজী জানান, দলীয় মামলার কারণে তাঁকে বিদেশে যেতে বাধ্য হতে হয়। প্রবাসে অবস্থানকালেও তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা করেছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর দীর্ঘ চার বছর বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে আসেন তিনি।

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কবির মিয়াজী বলেন, এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলতে চান তিনি। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা, সামাজিক অবক্ষয় রোধ এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকাকে তিনি অগ্রাধিকার দিতে চান।

তিনি আরও জানান, ৭নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট