1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দায়িত্ব পালনে সাহসিকতা ও পেশাদারিত্ব এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত মামলায় সর্বোচ্চ জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় অক্টোবর মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ট্রাফিক পুলিশের তিন সদস্য।

পুরস্কারপ্রাপ্তরা হলেন ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন ও সার্জেন্ট ইমরানুল কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ টিআই (এডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় সার্জেন্ট ইমরানুল কবির এ পুরস্কার পান।

চাঁদপুর শহরের যানজট নিরসন, সড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করে আসছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তাঁদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপাররা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, ডিআইও-১, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, এ স্বীকৃতি তাঁর একার অর্জন নয়; এটি চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। সবাই ট্রাফিক আইন মেনে চললে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন শ্রমিক, চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট