1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

মৈশাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রত্যয় মহসীন গাজীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মহসীন গাজী। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।

সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে প্রচারসামগ্রীতে মহসীন গাজী সততা, ন্যায়, স্বচ্ছতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি সংঘাতমুক্ত ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলার কথা জানিয়েছেন।

তার প্রচার বার্তায় মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এই আহ্বানে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ‘মাদক নয়, স্বপ্ন বেছে নিন, না বলুন মাদককে’—এই স্লোগানের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ওয়ার্ডবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মহসীন গাজী বলেন, “ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, ন্যায় ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসেবা ও সামাজিক নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখতে চান। এজন্য তিনি ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট