1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে উৎসবমুখর পরিবেশে ২য় সাময়িক পরীক্ষা শুরু

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশে ২য় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পৃথকভাবে দুই শিফটে বাংলা পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার প্রথম দিনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা মো. ওমর ফারুক। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।

এ সময় পরীক্ষার সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. মোতালেব মোল্লা, সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে প্রধান শিক্ষক মাওলানা মো. ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নের জন্য নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে আনন্দঘন পরিবেশে নিজেদের মেধার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে পারে, সেদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

এদিকে পরীক্ষা শেষে আসন্ন ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বৃত্তি অর্জনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ এবং শতভাগ ফলাফল অর্জনের বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা মো. ওমর ফারুক।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং পরীক্ষার প্রস্তুতিতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মেধাবৃত্তি পাওয়ার উপযোগী করে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট