1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

শীর্ষসন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী কিলার মাসুদ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীররাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আবদুল হালিম ভুইয়ার ছেলে। সে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ২০০৪ সালের ২৬ জুন রাতে ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ক্রসফায়ারে নিহত হওয়ারপর তার ঘনিষ্ঠ সহযোগী মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদ আত্মগোপনে চলে যায়। এর আগে পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
ফরিদগঞ্জে রাজনৈতিক সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি প্রয়াত ড. শামছুল হক ভূইয়ার হাত ধরে ফরিদগঞ্জে যুবলীগের রাজনীতিতে প্রবেশ করে তৎকালিন সময়ে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ সময় সে ফরিদগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে সাধারণ মানুষের কাছে আতঙ্ক হিসেবে পরিচিতি লাভ করেন। ২০০৪ সালে পিচ্চি হান্নান নিহত হওয়ারপর থেকে কিলার মাসুদ আত্মগোপণে চলে যায়। সেই থেকে সে পলাতক ছিলো।
সে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তথ্যপ্রযুক্তি ও পুলিশের নানান কৌশল খাটিয়ে কিলার মাসুদের অবস্থান নিশ্চিত হওয়ারপর মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক জুমায়েত হোসেন, মাসুদ আলম স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ফরিদগঞ্জ থানা ও চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট