1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৫৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৫৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন খান (পিন্টু) সভাপতিত্ব করেন। সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং বিদ্যালয়ের সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বর্তমান সরকারের শিক্ষা খাতের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে নবগঠিত ম্যানেজিং কমিটি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট